শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ৪ এপ্রিল ২০২৬, ৩:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১০ লক্ষাধিক টাকার মাদক ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। 

শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ১টার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে। বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ’ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ জামালপুর মাঠে শুক্রবার ভোররাত ৩.৫০ টায় বিজিবি’র টহল দল অভিযান চালায়। অভিযানে ভারতীয় ২০ বোতল ফেনসিডিল, ৫ বোতল মদ এবং ৬৫০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ২জন মাদক চোরাকারবারী কৌশলে পালিয়ে যায় বলে বিজিবি জানায়। 

অপরদিকে একই ব্যাটালিয়ন অধীনস্থ ধলা বিওপির দায়িত্বপূর্ণ মোল্লাপাড়া মাঠে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ এবং ২ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে। একইদিন রাত সাড়ে ১১টার দিকে ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আহলে হাদীস মসজিদ মাঠে বিজিবি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ এবং ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে। 

এছাড়াও বৃহস্পতিবার বিকেল ৪টায় শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ হিজলতলা মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বাংলাদেশী ২৭ প্যাকেট/বোতল কীটনাশক উদ্ধার করে বিজিবি। পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যে আনুমানিক সিজার মূল্য ১০ লক্ষ ২৯ হাজার ৮০০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে। 

বিজিবি’র অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তে মাদক ও চোরাচালান দমনে তারা সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। 

দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি’র এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ভোরের আকাশ/ র.ই

 

মাদক উদ্ধারমোল্লা

শেয়ার করুন: