গাইবান্ধায় বাস চাপায় মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত এক মানসিক ভারসাম্যহীন নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এসআই মশিউর রহমান।
এর আগে আজ ভোরবেলার দিকে পলাশবাড়ী উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের ব্র্যাক মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরবেলার দিকে ব্র্যাক মোড় এলাকার সড়কে ওই নারী পার হচ্ছিলো। এরই মধ্যে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনা স্থলে নারীটি নিহত হয়। স্থানীয়রা মনে করছেন ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এসআই মশিউর রহমান বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে এসেছি। এখনো তার পরিচয় মেলেনি। পরিচয় সনাক্তে কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।
ভোরের আকাশ/এসএইচ