শিরোনাম
‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন‘সীমান্তের ওপারের কোনো ষড়যন্ত্র সফল হবে না’প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব ৭ নির্দেশনার কথা জানালেন মাহদী আমিনবিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে ইইউর সঙ্গে যৌথ উদ্যোগ চান বাণিজ্যমন্ত্রীশেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট হওয়ার পর এবার যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রীহাম উপসর্গে একদিনে আরও ৮ শিশুর মৃত্যুশ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রীমাদক সেবন নয়, চুরির জন্য অপেক্ষা—দেখে ফেলায় ৪ জনকে হত্যাজীবননগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন

ফেনীতে দুই বাসায় চুরি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট

ফেনী সংবাদদাতা

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ফেনী শহরে দিনদুপুরে আবারও দুটি বাসায় চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শহরের হাজী ফজল মাস্টার লেন ও একাডেমি এলাকার বনানীপাড়ায় এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের হাজী ফজল মাস্টার লেনের গ্র্যান্ড হক টাওয়ারের পেছনে হাজী এনাম টাওয়ারের ষষ্ঠ তলার একটি বাসায় বুধবার দুপুরে চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাসার দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আলমারিতে রাখা ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে যায়।

ওই বাসার ভাড়াটিয়া আবদুল কাইয়ুম মজুমদার হেলাল প্রতিদিনের মতো ফুলগাজী উপজেলার মুন্সিরহাটে নিজের দোকানে চলে যান। তার স্ত্রী ফিরোজা আক্তার নাসরিন ছেলের মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যান। তাদের মেয়ে বার্ষিক পরীক্ষায় অংশ নিতে দুপুর সাড়ে ১২টার দিকে স্কুলে চলে যায়।

বাসার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দুপুর ১টা ২৩ মিনিটে অজ্ঞাত এক ব্যক্তি বাসার মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ফিরোজা আক্তার নাসরিন বাসায় ফিরে তালা ভাঙা দেখতে পেয়ে তার স্বামীকে বিষয়টি জানান। ফিরোজা বেগমের স্বামী ও স্বজনরা বাসায় আসেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন।

পরে গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় তারা ভুক্তভোগী পরিবার ও বাড়ির মালিকের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

এ ঘটনায় আবদুল কাইয়ুম মজুমদার হেলাল বাদী হয়ে ফেনী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, চোর স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ১৮ লাখ ৮০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

দিনে-দুপুরে এভাবে একের পর এক চুরির ঘটনায় শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আরও পড়ুন

শিবচরে প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

অন্যদিকে এদিন শহরের একাডেমি এলাকার বনানীপাড়ায়ও এক প্রবাসীর বাসায় চুরির ঘটনা ঘটেছে। সেখানে ২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় চোরচক্র।

এ ব্যাপারে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: