খুলনার আওয়ামীলীগ নেতা কাজী ফয়েজ ঢাকায় গ্রেফতার
খুলনার খালিশপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ফয়েজ মাহমুদকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) ভোর রাতে রাজধানীর বসুন্ধরা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে খুলনা ডিবি কার্যালয়ে আনা হচ্ছে।
জানতে চাইলে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর বসুন্ধরায় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার হয়। তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনে হামলা, মানুষের জমি দখল, চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে। ৫ আগস্টের পরও বিভিন্ন সময়ে তিনি আওয়ামী লীগের মিছিল করার চেষ্টাও করেছে। খালিশপুরে মাদক ব্যবসার বড় একটি সিন্ডিকেট তার নিয়ন্ত্রণে রয়েছে। আওয়ামী লীগের পালিয়ে থাকা ক্যাডারদের দিয়ে তিনি মাদক কারবারি পরিচালনা করছিল।
ওসি আরও বলেন, ফয়েজকে খুলনায় আনা হচ্ছে। তাঁর বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় নাশকতাসহ একাধিক অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, বিগত সরকারের আমলে তার বিরুদ্ধে ক্ষমতা অপব্যবহারের অভিযোগ রয়েছে। তিনি শেখ সোহেলের বন্ধু পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে নিজের প্রভাব খাটাতেন।
ভোরের আকাশ/এসএইচ