মাগুরা
আরাফাত রহমান কোকোর স্মরণে মিলাদ মাহফিল

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় মাগুরা ভায়না মোড়ের আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ মিলনায়তনে বিএনপির প্রয়াত নেতা আরাফাত রহমান কোকোর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর এবং স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম। এসময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেন, “আরাফাত রহমান কোকো তৎকালীন ক্রিকেট বোর্ডসহ দেশের ক্রীড়া অঙ্গনে আমূল পরিবর্তন এনেছিলেন। তার সেই ধারাবাহিকতা অব্যাহত থাকলে আজ বাংলাদেশের ক্রীড়া অঙ্গন আরও অনেক বেশি সাফল্য অর্জন করতে পারত।” বক্তারা আরও বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াবান্ধব ও দূরদর্শী একজন সংগঠক। তার অবদান দেশের ক্রীড়া ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
দোয়া মাহফিল শেষে প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
ভোরের আকাশ/র.ই