গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল এক শিশুর

গাইবান্ধার সাদুল্লাপুরে পুকুরের পানিতে ডুবে আদুরী খাতুন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইদিলপুর ইউনিয়নের কুঞ্জমহিপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইদিলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আমজাদ হোসেন। নিহত আদুরী ওই গ্রামের আতোয়ার রহমানের মেয়ে।
স্বজন ও স্থানীয়রা জানান, দুপুরে আদুরী বাড়ির উঠানে খেলছিল। কিছু সময় পরে সে নিখোঁজ হয়ে যায়। পরে স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজ খবর করার এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
ভোরের আকাশ/এসএইচ