শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে ডাক কর্মচারীদের ধর্মঘট

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ৯ জুলাই ২০২৬, ৮:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বেতন ও ভাতা বৃদ্ধি  এবং শাখা ডাকঘরে কর্মরত সকল কর্মচারীকে পূর্ণাঙ্গ বিভাগীয় কর্মচারী হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দুই দফা দাবিতে সারাদেশের ন্যায় অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করেছে  জামালপুরের শাখা ডাকঘরের কর্মচারীরা। 

বৃহস্পতিবার (৯ জুলাই) জামালপুর শহরের বকুলতলাস্থ প্রধান ডাকঘরের সামনে জেলার সকল শাখার ডাকঘর কর্মচারীর ব্যানারে, এই ধর্মঘট কর্মসূচি পালিত হয়। এতে কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল ইসলাম শাহীন, জেলা কমিটির সহ-সভাপতি আশরাফ ফারুকী আজিজ, সাংগঠনিক সম্পাদক বিপুল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুর রহমান ও সুজন মিয়া বক্তব্য রাখেন।

বক্তারা  বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সাথে সংগতি রেখে বেতন ও ভাতা বৃদ্ধি করা এবং শাখা ডাকঘরে কর্মরত সকল কর্মচারীকে পূর্ণাঙ্গ বিভাগীয় কর্মচারী হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের দাবী জানান। 

কর্মচারীরা আরো বলেন, দীর্ঘদিন ধরে স্বল্প বেতনে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তাদের বেতন ৪,১০০ টাকা, যার মধ্য থেকে আবার ৫০০ টাকা কেটে রাখা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই সামান্য বেতনে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। 

আরও পড়ুন

ক্যান্সার রোগীর সহায়তা তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বেচ্ছাসেবকের

অথচ বিভাগীয় পর্যায়ে বেতন কাঠামো ও অন্যান্য ভাতা অনেক বেশি। সমান শ্রম দিয়েও তারা দিনের পর দিন চরম বৈষম্যের শিকার হচ্ছেন। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। ৬ জুন থেকে সারাদেশে  এই কর্মসূচি পালিত হচ্ছে। 

দাবি আদায় না হওয়া পর্যন্ত এই শান্তিপূর্ণ অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা।

ভোরের আকাশ/ র.ই

নূরুল ইসলাম শাহীন

শেয়ার করুন: