জন দূর্ভোগ লাগবে সড়কে সাংসদ ডা. বাচ্চু

বেশ কিছুক্ষণ ধরে সড়কটিতে যানবাহনের দীর্ঘ জট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাক, বাস, পিকআপ, অটোরিকশাগুলোকে বিভিন্ন দিকে যাওয়ার নির্দেশনা দিচ্ছেন পাঞ্চাবি পরা একজন। সঙ্গে আরো কয়েকজন তাকে সহযোগিতা করছেন। কিছুক্ষণের মধ্যে শৃঙ্খরাও ফিরে।
এটি গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তার মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের বুধবার বেলা ১২টার দৃশ্য। যিনি শৃঙ্খলা ফেরানোর চেষ্টা করছিলেন, তিনি ওই এলাকার(গাজীপুর-৩) স্থানীয় সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু। পেশায় তিনি চিকিৎসক। যানজটে শৃঙ্খলা ফেরানোর কাজে সেখানে তিনি প্রায় আধা ঘন্টা অবস্থান করেন। এর পর মাওনা চৌরাস্তার অন্যান্য সংযোগ সড়কগুলোতে যান তিনি।
সংসদ সদস্যকে এমন পরিবেশে শৃঙ্খলা ফেরাতে দেখলেও যানবাহনের বেশিরভাগ চালক-যাত্রীরা তাকে চিনতে পারেননি। অনেকেই ভেবেছেন সেচ্ছাসেবক হিসেবেই হয়তো কেউ কাজ করছেন। তবে তাকে যারা চিনতে পারছিলেন, তারা এই কাজের প্রসংশা করেছেন। আগ্রহ নিয়ে তার এ কাজে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন স্থানীয় অনেক নেতাকর্মীরা।
ওই সড়কের যাত্রী সেলিম মিয়া বলেন, জানতে পারলাম তিনি এমপি। সড়কে এসে যানবাহন চলাচল নিয়ন্ত্রন করছেন। এটা ভালো বিষয়। অপর যাত্রী সাইফুল ইসলাম বলেন, এমপি সড়কে আসার পর পুলিও তৎপর হয়েছে। ফলে দ্রুত যানজট সমস্যার সমাধান হয়েছে। একই সড়কের অটোরিকশা চালাক রাজু বলেন, এমপি নিজে এসে কাজ করার কারণে সড়ক পরিস্থিতি ঠিক হয়ে গেছে। কিন্তু তিনি চলে যাওয়ার পর আর এই পরিস্থিতি থাকবে না। এ জন্য পুলিশকে কঠোর নির্দেশনো দিলে আরো ভালো হয়।
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এসএম মাহফুল হাসান হান্নান বলেন,এমপি মহোদয় সকলকে সচেতন করতে এ পদক্ষেপ গ্রহন করেছেন।ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে এ উদ্যোগ বিশেষ ভুমিকা রাখবে।
ট্রাফিক নিয়ন্ত্রণে সংসদ সদস্যের সঙ্গে ছিলেন শ্রীপুর পৌর বিএনপির সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারি। তিনি বলেন, সড়কে এমপি নামার পর পরিস্থিতিই পাল্টে গেছে। আমরা নিজেরা নেমে কাজ করছি। কোনোভাবেই যেন সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তা দেখছি।
ছাত্রদল নেতা সেলিম বন্ধুকসী বলেন, একজন সংসদ সদস্য যখন রাস্তায় নেমে, তখন গাড়ি চালকরাও আরো সচেতন হয়ে উঠেছেন। বিষয়টি নেতাকর্মীদের জন্যও উৎসাহব্যঞ্জক।
ভোরের আকাশ/এনএস