আড়াইহাজারে ইয়াবা ও নগদ টাকাসহ স্বামী -স্ত্রী আটক

আড়াইহাজারে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা ও দেশীয় অস্ত্রসহ স্বামী স্ত্রীকে আটক করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাত আনুমানিক ৩ টার দিকে যৌথ বাহিনীর একটি টহল দল আড়াইহাজার উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে । নিজ বাড়ি থেকে মাদকসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন নোয়াপাড়া গ্রামের মো. বিল্লাল হোসেন (৫৮) ও তার স্ত্রী মিনারা বেগম (৫৩)। তারা দুজনই দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকাবাসি জানিয়েছে।
অভিযানকালে তাদের হেফাজত থেকে ২০৩ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২ লাখ ১৪ হাজার টাকা এবং বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আড়াইহাজার ওসি মোহাম্মদ আলাউদ্দিন জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
ভোরের আকাশ/মো.আ.