নেত্রকোনা-৫ আসনে জামায়াত প্রার্থী মাসুম বিজয়ী

নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে বেসরকারি ফলাফলে ৮৩টি কেন্দ্রের প্রাপ্ত ভোটে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মাসুম মোস্তফা।
প্রাপ্ত ভোটের তথ্য অনুযায়ী মাসুম মোস্তফা ৮২ হাজার ১৭৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আবু তাহের তালুকদার পেয়েছেন পেয়েছেন ৭৯৪১২ ভোট।
এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নূরুল ইসলাম (হাতপাখা) প্রতীকে ৩৩৪১ ভোট পেয়েছেন।
ভোরের আকাশ/নি. ব