শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রংপুরে সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম গ্রেফতার

রংপুর ব্যুরো

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ৫:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

রংপুরে আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম প্রামাণিককে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে নগরীর শিমুলবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রবিউল ইসলাম মিঠাপুকুর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি মিঠাপুকুরের শঠিবাড়ি এলাকার নুরুল ইসলাম প্রামাণিকের ছেলে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে পুলিশ আওয়ামী লীগ নেতা রবিউল ইসলামকে আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়। এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন তাজহাট থানার ওসি শাহজাহান আলী।

তিনি মামলার বরাত দিয়ে জানান, ২০২৪ সালের ১৮ জুলাই নগরীর মর্ডাণ মোড় এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর সশস্ত্র হামলা ও গুলি ছোড়া হয়। এ ঘটনায় তাজহাট থানায় একটি মামলা দায়ের হলে আত্মগোপনে চলে যান মামলার আসামী আওয়ামী লীগ নেতা রবিউল। বুধবার রাতে ছাত্র-জনতা নগরীর শিমুল বাগ থেকে তাকে আটক করে কোতয়ালী থানা পুলিশে দেয়। পরে কোতয়ালী থানা পুলিশ তাজহাট থানায় রবিউল ইসলামকে হস্তান্তর করে।

মেট্রোপলিটন তাজহাট থানার ওসি শাহজাহান আলী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সশস্ত্র হামলা ও গুলি বর্ষণের ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রবিউল ইসলাম প্রামাণিককে আদালত জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় হওয়া মামলার আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

ভোরের আকাশ/জাআ

ইউপি চেয়ারম্যানরংপুরগ্রেফতার

শেয়ার করুন: