শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মান্দায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ৩:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

নওগাঁর মান্দায় স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন’ অভিযোগ মানহানীকর সংবাদ সম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে এমপি সমর্থিত উপজেলা বিএনপির একাংশ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রসাদপুর বাজারের চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। 

এসময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুকুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ফিরোজ, ফরহাদ হোসেন চকদার, নুর বক্স মণ্ডল, প্রভাষক এমদাদুল হক ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান মোল্লা।

এছাড়া যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক, কৃষক দল সভাপতি এমদাদুল হক সুলতান, স্বেচ্ছাসেবক দল নেতা তালহা জোবায়ের এবং ছাত্রদল নেতা শহিদুজ্জামান সালেকসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে অংশ নেন।

ভোরের আকাশ/ র.ই
 

বিক্ষোভ মিছিলএমদাদুল হক সুলতান

শেয়ার করুন: