শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে অস্ত্রসহ যুবক গ্রেফতার

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ৯:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জামালপুরে এয়ারগানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩০ আগষ্ট) সকালে শহরের স্টেশন রোড এলাকার স্থানীয় বাসিন্দা ফজলুল করিম মনিরের বাসায় যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ।

অভিযানে ফজলুল করিম মনিরের ছেলে মিয়াজী মেহরাবের ঘর থেকে একটি এয়ারগান, দুইটি চাইনিজ কুড়াল, ৬টি ধারালো চাকু, ৪টি ওয়াকিটকি, ১টি তলোয়ার, ২টি দুরবীন, ১টি বুলেটপ্রুফ জ্যাকেটসহ বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় মিয়াজী মেহরাব(২৪) কে গ্রেফতার করা হয়।  
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো: আতিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধারসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হবে।

ভোরের আকাশ/জাআ

যুবক গ্রেফতারজামালপুর

শেয়ার করুন: