কসবায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ জুন) সকালে কসবা রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কসবা রেলওয়ে স্টেশন মাস্টার মো. শামীম হোসেন মজুমদার জানান, সকাল পৌনে দশটার দিকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস কসবা রেলওয়ে স্টেশন অতিক্রম করে যাওয়ার সময় স্টেশনের কাছে এক ব্যক্তি কাটা পড়ে।
বিষয়টি আখাউড়া রেলওয়ে থানা পুলিশকে জানালে তারা এসে লাশ উদ্ধার করেন। তার বয়স আনুমানিক ৪০-৪২ হবে। এই রিপোর্ট লিখার সময় (শুক্রবার বিকাল) পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ভোরের আকাশ/জাআ