সুন্দরগঞ্জে পরোয়ানাভুক্ত আসামিসহ ২ জন গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম রামজীবন গ্রামের মো. নুরুল ইসলাম মিস্ত্রির ছেলে মো. আব্দুর রশিদ মিস্ত্রি (৪২) এবং উজান বোচাগাড়ী গ্রামের মৃত কছর উদ্দিনের ছেলে মো. আঙ্গুর মিয়া (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন অপরাধ দমনে এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে এ সময় মাদকদ্রব্য, অস্ত্র বা গোলাবারুদ উদ্ধার এবং কোনো ভিকটিম উদ্ধারের ঘটনা ঘটেনি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, “অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
ভোরের আকাশ/সু.পা