শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পথযাত্রীদের সুবিধার্থে টঙ্গী উড়ালসড়কে সেফটি ব্যারিকেট নির্মাণ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ২৮ জুন ২০২৫, ৪:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
টঙ্গী উড়াল সড়ক
টঙ্গী উড়াল সড়ক

টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাটা গেটের সামনে বিআরটি উড়ালসড়কের ফাঁকা অংশে সেফটি ব্যারিকেটর নির্মাণের কাজের ব্যবস্থা করলেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী অভি দেওয়ান।

শনিবার (২৮ জুন) সকালে পথযাত্রীদের চলাচলের সুবিধার্থে কাঠ দিয়ে উড়ালসড়কের এই ফাঁকা অংশটি বন্ধ করার ব্যবস্থা করা হয়।

জানা যায়, গত (৫ জুন রাতে টঙ্গীর বাটা গেটের সামনে বিআরটি উড়াল সড়কের ফাঁকা  দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন রাজু (৪০) নামের এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাকে টঙ্গী হাসপাতাল থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায়  উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। আহত রাজু টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া খাঁ পাড়া এলাকার নূর হোসেনের ছেলে।

এ বিষয়ে  টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা অভি দেওয়ান বলেন, গাজীপুর-২ আসনে বিএনপির সম্ভাব্য প্রাথী আলহাজ্ব মো. সালাউদ্দিন সরকারের নির্দেশনায় থানা যুবদলের নেতাকর্মীদের সাথে নিয়ে সেফটি ব্যারিকেট নির্মাণের ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরো বলেন, বিআরটি প্রকল্পের কাজ শেষ না হওয়া পর্যন্ত ভবিষ্যতে যাতে সাধারণ মানুষ এইরকম দুর্ঘটনার শিকার না হতে হয় তার জন্য আমাদের আজকের এই কার্যক্রম পরিচালনা করা হয়।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: