শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

উৎসবমুখর পরিবেশে জয়পুরহাটে শুভ জন্মাষ্টমী পালিত

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

জয়পুরহাটে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট কেন্দ্রীয় বারোয়ারী মন্দির প্রাঙ্গণ থেকে একটি আনন্দ মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। ঢাক-ঢোল ও নানা বাদ্যযন্ত্রের তালে বের হওয়া শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

‘ধর্ম যার যার, উৎসব সবার’ স্লোগানে শোভাযাত্রায় হাজারো হিন্দু নারী-পুরুষ ও ভক্ত স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখা ও জয়পুরহাট কেন্দ্রীয় বারোয়ারী মন্দির যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুন

রূপগঞ্জে মসজিদ-মন্দির ও সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

এর আগে কেন্দ্রীয় বারোয়ারী মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এমএ ওয়াহাব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক নন্দ কিশোর আগরওয়ালা, জয়পুরহাট কেন্দ্রীয় বারোয়ারী মন্দিরের সভাপতি নির্মল কুমার মণ্ডল ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হৃষিকেশ সরকার।

আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের মূল বাণী ছিল সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। সব ধরনের ভেদাভেদ ভুলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: