শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায়ে বগুড়ায় মিষ্টি বিতরণ

বগুড়া প্রতিনিধি

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ৬:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় হওয়ায় বগুড়ায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বগুড়া শহরের সাতমাথায় সাধারন মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন জুলাই যোদ্ধারা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণার পরপরই বগুড়া শহরের সাতমাথায় শহীদ পরিবার-জুলাই যোদ্ধাদের নিয়ে আনন্দ মিছিল করে ছাত্রদল। পরে জুলাই স্তম্ভের সামনে মিষ্টি বিতরণ করা হয়। পরে শহরের জলেশ্বরীতলায় অস্থায়ী কার্যালয় থেকে সাতমাথায় জুলাই স্তম্ভে আনন্দ মিছিল নিয়ে আসে এনসিপির নেতাকর্মীরা।

এদিকে রায় ঘোষণার পর থেকেই শহর জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা চৌকি বসানোর পাশাপাশি পুলিশের টহল জোরদার করা হয়েছে।

ভোরের আকাশ/এসএইচ
 

বগুড়ামৃত্যুদণ্ডশেখ হাসিনা

শেয়ার করুন: