শিরোনাম
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতিসংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

চট্টগ্রামে ড. ইউনূসের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ৫:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার বাড়িটিতে এ ঘটনা ঘটে। এতে বাড়ির নিচতলায় আগুন ধরে যায়। তবে পুলিশ সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ড. ইউনূসের বাড়িটি পুলিশি পাহারায় ছিল। সেখানে পুলিশের তিন সদস্য দায়িত্ব পালন করছিলেন। তবে তারা আগুন দেওয়ার বিষয়টি খেয়াল করতে পারেননি।

ক্ষয়ক্ষতির বিষয়ে পুলিশ কমিশনার বলেন, বাড়ির যে অংশে আগুন দেওয়া হয়েছে, সেটি পরিত্যক্ত। সেখানে কিছু ভাঙা চেয়ার-টেবিল ছিল। পুলিশ সদস্যরা নিজেরাই আগুন নিভিয়ে ফেলেছেন। এ কারণে ফায়ার সার্ভিসকে খবর দিতে হয়নি।

কারা এ ঘটনায় জড়িত, তা জানতে চাইলে তিনি বলেন, পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন

পূর্ব এশিয়ায় রুশ বোমারু বিমানের মহড়া : যুক্তরাষ্ট্র ও চীনকে কড়া বার্তা মস্কোর

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

একটি ভিডিওতে দেখা যায়, পাঁচলাইশ আবাসিক এলাকার ওই বাড়ির নিচতলায় দাউ দাউ করে আগুন জ্বলছে। এক পথচারী রিকশায় যাওয়ার সময় ভিডিওটি ধারণ করেন।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: