শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কারিগরি শিক্ষার্থীদের কর্মসংস্থানে নেত্রকোণায় দিনব্যাপী চাকরি মেলা

​নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জেলায় সোমবার(২০এপ্রিল) ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (সিসিপ) প্রকল্পের আওতায় এক দিনব্যাপী ' চাকরি  মেলা' অনুষ্ঠিত হয়েছে।

​নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) আয়োজনে প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে এই মেলা অনুষ্ঠিত হয়।

সকাল দশটা থেকে শুরু হওয়া দিনব্যাপী এ  মেলায় নেত্রকোণা বিসিক শিল্পনগরীর ৫টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হলো— মুসা কেমিক্যাল বাংলাদেশ লিমিটেড, নবাবী ফুটওয়্যার লিমিটেড, হোয়াইট স্টার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সেফটি হেলথ এবং মেসার্স শিমু এন্ড সাজ্জাদ ফ্যাশন ওয়্যার।
​কারিগরি শিক্ষা গ্রহণকারী প্রশিক্ষনার্থীদের সাথে শিল্পপ্রতিষ্ঠানের সরাসরি সংযোগ স্থাপন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই ছিল এই মেলার মূল লক্ষ্য। মেলায় অংশগ্রহণকারী কোম্পানিগুলো আবেদনকারীদের মধ্য থেকে প্রাথমিক যাচাই-বাছাই ও সাক্ষাৎকারের প্রক্রিয়া সম্পন্ন করে।

​ নেত্রকোনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌ. গিয়াস উদ্দিন আহমদ বলেন, “ আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ শেষে যেন প্রশিক্ষণার্থীরা কাজের সুযোগ সৃষ্টি করতে পারে এবং নিজের মেধা ও দক্ষতাকে কাজে লাগাতে পারে সেজন্যে  আজ  আমাদের  কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ‘সিসিপ’ প্রকল্প কর্তৃক আয়োজিত জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। এখানে নেত্রকোনা বিসিক হতে ৫টি চাকরিদাতা কোম্পানি অংশগ্রহণ করেছে।”
​তিনি আরও জানান, মেলায় মোট ১৪৪ জন চাকরিপ্রার্থী তাদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন। দক্ষ জনশক্তি তৈরিতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, “আগামী ছয় মাস পর আবারও এর চেয়ে বৃহৎ আকারে এই মেলা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।”

মেলায় টিটিসি-র শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এনউব

চাকরি মেলা

শেয়ার করুন: