শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দুর্বৃত্তদের আগুনে পুড়েছে বসতঘর

অন্তঃসত্ত্বা বাকপ্রতিবন্ধী স্ত্রী ও ৪ সন্তান নিয়ে খোলা আকাশের নিচে কাঠমিস্ত্রী দুলাল

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ৬ আগস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ তারাবুনিয়া গ্রামের বীলেরবাড়ি এলাকায় গতকাল বিকেলে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কাঠমিস্ত্রী দুলাল বেপারীর বসতঘর। এ ঘটনায় বাকপ্রতিবন্ধী অন্তঃসত্ত্বা স্ত্রী আসমা বেগম ও তাদের ৪ সন্তান নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন পরিবারটি।

পরিবারের অভিযোগ, তারা বাড়ির বাইরে বেড়াতে গেলে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে বসতঘরসহ ভেতরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র, নগদ টাকা এবং সংসারের সব মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত দুলাল বেপারী জানান, শ্বশুরের দেওয়া সামান্য জমিতে প্রায় দুই বছর আগে কষ্ট করে ঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। ঘরটিতে বিদ্যুতের কোনো সংযোগও ছিল না। তাই আগুন লাগার ঘটনায় তিনি নাশকতার অভিযোগ তুলেছেন।

তিনি বলেন, আমি একজন কাঠমিস্ত্রী। দিন এনে দিন খাই। স্ত্রী বাকপ্রতিবন্ধী ও অন্তঃসত্ত্বা। চার সন্তানকে নিয়ে এখন খোলা আকাশের নিচে আছি। ঘরের সবকিছু পুড়ে গেছে। প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন পরিবার নিয়ে কোথায় থাকব, কীভাবে চলব- কিছুই বুঝতে পারছি না।

আরও পড়ুন

চোরের আঙুল কামড়ে রেখে দিলো গৃহবধূ, তবুও মোবাইল নিয়ে পালাল

স্থানীয়রা জানান, অসহায় পরিবারটির পাশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসা জরুরি। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও ছোট ছোট চার সন্তানের নিরাপদ আশ্রয় নিশ্চিত করতে দ্রুত মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে। বিকাশ- ০১৭৭৩০৪৬২৩১।

এ ঘটনায় স্থানীয় প্রশাসনের দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারটিকে জরুরি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস জানান, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। মোঃ আঃ রহিম রেজা, ঝালকাঠি। ০১৭১৮৫৫১৬৮১।

ভোরের আকাশ/সু.পা

ঝালকাঠি

শেয়ার করুন: