শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চোরের আঙুল কামড়ে রেখে দিলো গৃহবধূ, তবুও মোবাইল নিয়ে পালাল

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ৬ আগস্ট ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ঝালকাঠির রাজাপুর উপজেলার ডহরশংকর গ্রামের প্রবাসী নুরুজ্জামান খলিফা বাড়িতে গভীর রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ সময় প্রবাসী নুরুজ্জামানের স্ত্রী গৃহবধূ ঝুমুর বেগম সাহসিকতার সঙ্গে এক চোরকে আটকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত চোরের দল দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

চুরির সময় ঘরের গৃহবধূ বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে এক চোরকে জাপটে ধরেন। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি চোরের আঙুল কামড়ে ধরেন। তবে অন্য সহযোগীদের সহায়তায় চোরটি নিজেকে ছাড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

নোয়াখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

ঝুমুর বেগম জানান, কৌশলে দরজা খুলে ডুকে সবকিছু নিয়ে যাওয়ার সময় এক চোর তার কানের দুল নেয়ার চেষ্টা করলে তাকে ঝাপটে ধরা হয় এবং ধস্তাধস্তি হয়। এক পযার্য়ে চোরের আঙুল কামড়ে ধরলে পালিয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে বসতঘরে সংঘবদ্ধ চোরের এ দল গোপনে প্রবেশ করে।

পালিয়ে যাওয়ার সময় চোরের দল ঘর থেকে দুটি দামী মোবাইল ফোন নিয়ে যায় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস ও পরিদর্শক তদন্ত ফিরোজ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে এবং বিস্তারিত তথ্য জেনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভোরের আকাশ/সু.পা

ঝালকাঠি, চোরের আঙুল কামড়ে

শেয়ার করুন: