শিরোনাম
বিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থী

বীরগঞ্জে বিএসটিআইয়ের দুটি প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান

ভ্রাম্যমাণ প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দিনাজপুর জেলার, বীরগঞ্জ উপজেলার  সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব দীপংকর বর্মনের নেতৃত্বে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

বুধবার (১৯ নভেম্বর) অভিযানে রহিদুল ফুড প্রোডাক্টস, বীরগঞ্জ, দিনাজপুর প্রতিষ্ঠানের উৎপাদিত কেক, ব্রেড ও বিস্কুট পণ্যের অনুকূলে বিএসটিআই লাইসেন্স থাকায় এবং চানাচুর ও লাচ্ছা সেমাই পণ্যের নিবন্ধন কার্যক্রম চলমান থাকায় ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং পরিচ্ছন্নতা ও গুণগত মান বজায় রেখে উৎপাদন প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করা হয়।

অপরদিকে এস আর ফিলিং স্টেশন এন্ড সার্ভিসেস সেন্টার, বীরগঞ্জ, দিনাজপুর প্রতিষ্ঠানের ডিজেল, পেট্রোল ও অক্টেন পণ্যে প্রতি ১০ লিটারে ২০ মিলি কম পাওয়ায় দ্রুত মাপ সঠিক করে বিএসটিআই হতে ভেরিফিকেশন সনদ গ্রহণ নির্দেশ প্রদান করা হয়।

উক্ত অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন জনাব তানভীর আহমেদ , পরিদর্শক (মেট) বিএসটিআই, দিনাজপুর। জনস্বার্থে বিএসটিআই দিনাজপুরের  এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/মো.আ.

মোবাইল কোর্টঅভিযানদিনাজপুর

শেয়ার করুন: