শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মালপুরে মেলান্দহে কবর থেকে সাংবাদিকের লাশ উত্তোলন

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

জামালপুরের মেলান্দহে প্রথিতযশা সাংবাদিক নূরুল হক জঙ্গীর মৃত্যুর ৮ মাসের পর কবর থেকে লাশ উত্তোলনের ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিজ্ঞ আদালতের নির্দেশে ওই সাংবাদিকের নাংলা গ্রামের পারিবারিক কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়।

তিনি জামালপুরের বহুল প্রচারিত দৈনিক পল্লীকণ্ঠ প্রতিদিনের সম্পাদক-প্রকাশক, মেলান্দহ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জামালপুর প্রেস ক্লাবের কার্যনিবার্হী সদস্য ছিলেন।

মৃত্যুর প্রায় ১০০ দিন পর হত্যা মামলা দায়ের করেন দ্বিতীয় স্ত্রী দিলরুবা ইয়াসমিন রুমা। বিজ্ঞ আদালত পিবিআইকে মামলার তদন্ত এবং লাশ উত্তোলনের নির্দেশ দেয়। ১ সেপ্টেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট, মেলান্দহ ইউএনও এস.এম. আলমগীর, পিবিআই ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে লাশ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউএনও।

প্রথিতযশা এই সাংবাদিকের মৃত্যুর বিষয়ে পত্রপত্রিকায় এবং পারিবারিক সূত্রে জানা গেছে, ২১ ডিসেম্বর’২৪ সন্ধ্যায় জামালপুর শহরের বানিয়াবাজার এলাকায় ইজিবাইকের সাথে সড়ক দুর্ঘটনায় আহত হন। স্থানীয়রা তাকে জামালপুর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

৩১ আগস্ট দিবাগত রাতে নূরুল হক জঙ্গীর দ্বিতীয় স্ত্রী দিলরুবা ইয়াসমিন রুমার ফেসবুকে তার স্বামীর লাশ উত্তোলনের একটি পোস্ট করলে হইচই পড়ে যায়। পরদিন সকাল থেকেই গণমাধ্যমকর্মীসহ স্থানীয়রা ওই সাংবাদিকের কবরস্থানে ভিড় করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে নূরুল হক জঙ্গীর দ্বিতীয় স্ত্রী দিলরুবা ইয়াসমিন রুমা বাদি হয়ে তার প্রথম স্ত্রী কাজলী, দুই মেয়ে, জামতা, প্রেস কর্মচারিসহ ৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

লাশ উত্তোলনকালে সরেজমিনে দেখা গেছে, মামলার বাদি, বিবাদী, নাতি-নাতনীসহ শুভাকাঙ্খীদের হৃদয় বিদারক বিলাপ-আর্তির করুণ দৃশ্য।

ভোরের আকাশ/জাআ

লাশ উত্তোলনজামালপুর

শেয়ার করুন: