শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

কেরাণীহাট বাজার

নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ২ মার্চ ২০২৬, ৭:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সাতকানিয়া উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সোমবার (২ মার্চ) কেরাণীহাট বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে পরিচালিত এ অভিযানে বাজার এলাকায় ব্যাপক তদারকি করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। অভিযান চলাকালে কেরাণীহাট বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরা ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় রাইহা এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ থাকার সত্যতা পাওয়া যায়।

এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জাহেদুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করে আদায় করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে মোট ৬০.৫ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। জব্দকৃত পলিথিন পরিবেশ অধিদপ্তরের হেফাজতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অভিযানে প্রসিকিউটর হিসেবে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সল উপস্থিত ছিলেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং সাতকানিয়া থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন উৎপাদন, মজুদ ও বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

ভোরের আকাশ/ র.ই


 

মোবাইল কোর্টজাহেদুল ইসলাম

শেয়ার করুন: