শিরোনাম
সামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিসামরিক বাহিনীতে বেতন-ভাতা নির্ধারণে গেজেট প্রকাশনভেম্বরের ১৪ দিনে এলো ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্সচোখ-কান খোলা রাখুন, উসকানিতে পা দেবেন না: তারেক রহমানবাড়িতে আগুনের ঘটনায় সংসদে নুসরাতের ক্ষোভ, শব্দ এক্সপাঞ্জের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীরভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

জামালপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ৩:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) এ উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর জামালপুর।

মৎস্য পক্ষ উপলক্ষ্যে শহরের ভোকেশনাল মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদের পাশে সরকারি শিশু পরিবারের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন কর্মকর্তারা।

আরও পড়ুন

টাঙ্গাইলে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, জেলা মৎস্য কর্মকর্তা আ.ন.ম আশরাফুল কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, মাছ আমাদের আমিষের অন্যতম উৎস। আমিষের চাহিদা পুরণে বানিজ্যিকভাবে মাছ চাষে বাংলাদেশের মৎস্য খামারীরা বেশ সাফল্য অর্জন করেছে। আমাদের দেশের চাহিদা পুরণ করে বিদেশেও মৎস্য সম্পদ রপ্তানি করা হচ্ছে। পরে সফল মৎস্য চাষীদের পুরষ্কার প্রদান করা হয়।

ভোরের আকাশ/ইউএম

জাতীয় মৎস্য পক্ষ,জামালপুর

শেয়ার করুন: