শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাপাসিয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির উঠান বৈঠক

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কালীবাড়ি মন্দিরসহ বিভিন্ন স্থানে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাবু প্রতুল চন্দ্র বর্ধনের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ।

দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাসুম সরকারের পরিচালনায় উদ্বোধক হিসেবে বক্তব্য দেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সোলাইমান মোল্লা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী বাপ্পী দে।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন কাপাসিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র পাল, উপজেলা বিএনপির সাবেক সদস্য বিকাশ চন্দ্র শীল প্রমুখ। 

এ ছাড়া উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রাজমনি সাহা রাজু, কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সিরাজুল ইসলাম প্রমুখ।এর আগে স্থানীয় মহিলা দলের উদ্যোগে তরগাঁও ইউনিয়নের দিগধা গ্রামে এবং বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর গ্রামে মহিলা দলের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময় অন্যান্যের মাঝে তরগাঁও ইউনিয়ন মহিলা দলের সভাপতি তানিয়া আক্তার উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/মো.আ.

হিন্দু ধর্মাবলম্বীসনাতন ধর্মীগাজীপুরউঠান বৈঠকবিএনপি

শেয়ার করুন: