শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাগুরায় জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টনে মতবিনিময় সভা

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ৬:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মাগুরায় জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে ফিলিং স্টেশন মালিক ও এজেন্টদের সঙ্গে এক মতবিনিময় সভা সোমবার( ২০ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

সভায় পুলিশ, প্রকৌশলী, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, সাংবাদিক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন ফিলিং স্টেশনের মালিক ও এজেন্টরা অংশ নেন। বক্তারা জ্বালানি তেল বণ্টনে বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে করণীয় নিয়ে আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জ্বালানি তেল বণ্টনে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। তিনি সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। দেশের স্বার্থে দায়িত্বশীলদের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এ সময় তেল বণ্টন সংক্রান্ত সার্বিক বিষয় তুলে ধরেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল।

ভোরের আকাশ/এনউব

মতবিনিময় সভা

শেয়ার করুন: