শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কুষ্টিয়ায় সিলিকা জেল মিশিয়ে চিংড়ি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৬, ১:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কলেজ বাজারে সিলিকা জেল মিশিয়ে চিংড়ি বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা জেলি মিশ্রিত চিংড়ি ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ভেড়ামারা কলেজ বাজারের মাছের আড়ত ও বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বাজারে বিশেষ অভিযান চালানো হয়। এ সময় চিংড়ির ওজন বাড়ানোর উদ্দেশ্যে মাছের মধ্যে ক্ষতিকর সিলিকা জেল বা অপদ্রব্য পুশ করার প্রমাণ পাওয়া যায়।

পরে ‘মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০’-এর ৩১ ধারা লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে জব্দ করা সিলিকা জেল মিশ্রিত চিংড়িগুলো ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান ও ভেড়ামারা থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার বলেন, বেশি লাভের আশায় অসাধু ব্যবসায়ীরা চিংড়িতে ক্ষতিকর জেলি মিশিয়ে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছেন। ভোক্তার অধিকার রক্ষা ও খাদ্যে ভেজাল প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/জেআ

কুষ্টিয়া

শেয়ার করুন: