শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুর পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক ভবনের সংস্কার কাজের উদ্বোধন

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

পিরোজপুর জেলা পুলিশ লাইন্স ফোর্স ব্যারাক (পুরুষ) ভবনের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, পুলিশ সদস্যরা সার্বক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। অথচ তাদের বসবাসের জন্য নির্ধারিত এই ব্যারাক ভবনটি দীর্ঘদিন ধরেই নাজুক অবস্থায় পড়ে ছিল, যা তাদের জন্য কষ্টকর ও অনুপযোগী পরিবেশ সৃষ্টি করেছিল। এ অবস্থায় আমি পুলিশ হেডকোয়ার্টারে সংস্কারের জন্য বরাদ্দ চাই। মহান আল্লাহর রহমতে এবং কর্তৃপক্ষের সদয় বিবেচনায় ২ কোটি ৬৫ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া যায়। সেই বরাদ্দ থেকেই আজ তিনতলা ফোর্স ব্যারাক ভবনের সংস্কার কাজের উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।

তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে এই পুরনো ভবন ভেঙে এখানে একটি আধুনিক পাঁচতলা ভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে। আশা করি, নতুন এই উদ্যোগ পুলিশ সদস্যদের জন্য আরও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করবে এবং তাদের মনোবল বাড়িয়ে দেবে।”

উদ্বোধন শেষে পুলিশ লাইন্স জামে মসজিদের ইমাম বিশেষ দোয়া পরিচালনা করেন। বসবাসরত পুলিশ সদস্যরা এ সময় সংস্কার কাজের উদ্বোধন উপলক্ষে সন্তুষ্টি প্রকাশ করে পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলন মন্ডল, বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) মো. শরিফুল ইসলাম সহ পুলিশ লাইন্সের অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।

ভোরের আকাশ/জাআ

নাজিরপুরউদ্বোধন

শেয়ার করুন: