শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বালিয়াকান্দিতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিএনপির মতবিনিময় সভা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

রাজবাড়ী বালিয়াকান্দিতে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে উপজেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপির আয়োজনে অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ।

এসময় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সহ সভাপতি জাফর আলি মিয়া, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক, বাচ্চু মন্ডল, উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি রাম গোপাল চট্টোপাধ্যায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার ঐক্য পরিষদের সভাপতি সুজয় কুমার পাল, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ফ্রন্ট এর সদস্য সচিব শান্ত সিংহ, বহরপুর ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাস চন্দ্র দাস প্রমুখ।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ বলেন, এদেশ আপনার আমার সবার এখানে সকলের অধিকার সমান। সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করবে শারদীয় উৎসব উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির পক্ষ থেকে আমি সকল সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাই।

আমাদের দল বিএনপির আপনাদের পাশে আছে আপনারা নির্ভয়ে আপনাদের ধর্মীয় উৎসব পালন করবেন আমরা আপনাদের পাশে আছি।উপজেলার ৭টি ইউনিয়নে আমাদের নেতৃবৃন্দের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে তারা সব সময় আপনাদের পাশে থাকবে। এসময় বিএনপি ও মন্দির কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জাআ

দূর্গাপূজাবালিয়াকান্দিরাজবাড়ীমতবিনিময় সভা

শেয়ার করুন: