শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যৌথবাহিনীর অভিযানে জুয়ার আসর থেকে ৯ জুয়াড়ি আটক

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ১২ জুন ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
যৌথবাহিনীর অভিযানে জুয়ার আসর থেকে ৯ জুয়াড়ি আটক
যৌথবাহিনীর অভিযানে জুয়ার আসর থেকে ৯ জুয়াড়ি আটক

সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে জুয়ার আসর থেকে ৯ জুয়াড়িকে আটক করা হয়েছে।

বুধবার (১১ জুন) রাত ১০টার দিকে শহরের পলাশপোল এলাকার জনৈক আজাহার আলী রবির বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে প্রায় ৩৫ হাজার নগদ টাকা, তাস ও বেশ কয়েকটি মোবাইল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের মৃত রজিবুল ইসলামের ছেলে তুহিন (৪৫), কলারোয়া উপজেলার লোহাকুড়া গ্রামের সামছুদ্দিনের ছেলে অলাউদ্দিন (৬০), সদর উপজেলার গয়েশ্বরপুর গ্রামের মৃত ইছহাক আলীর ছেলে আতিয়ার রহমান (৬৫), একই উপজেলার ধুলিহর গ্রামের শাকের আলীর ছেলে আবু তালেব (৫০), সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকার সজল হোসেনের ছেলে জামাত আলী (৫৫)।

আটককৃতদের মধ্যে আরও রয়েছেন পরাতন সাতক্ষীরা এলাকার দীন মোহাম্মাদ গাজীর ছেলে অবুল কালাম (৫৭), পলাশপোল এলাকার মৃত জি এম এ জব্বারের ছেলে আজাহার আলী (৬৭), কামালনগর এলাকার মৃত এলাই বকসের ছেলে নবাব আলী (৬০) ও যশোরের শার্শা থানার বাঁগআচড়া গ্রামের ইনতাজ সরদারের ছেলে মেহের আলী (৫২)।

পুলিশ জানায়, সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার জনৈক আজাহার আলী রবির বাড়িতে নিয়মিত জুয়ার আসর বসে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে সেখানে অভিযান চালায় যৌথবাহিনীর সদস্যরা।

এসময় রবির বাড়ির নিচতলায় জুয়ার আসর থেকে হাতে নাতে ৮ জুয়াড়িকে আটক করা হয়। বাড়িতে টাকার বিনিময় নিয়মিত জুয়ার আসর বসানোর অভিযোগে বাড়ির মালিক আজাহার আলী রবিকেও গ্রেপ্তার করে যৌথবাহিনী।

সেখান থেকে নগদ প্রায় ৩৫ হাজার টাকা, তাস ও মোবাইল সেটসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। রাতেই আটককৃতদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপার্দ করা হয়।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় উপপরিদর্শক আরিফ বাদি হয়ে জুয়া আইনে একটি মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

ভোরের আকাশ/জাআ

জুয়ার আসরযৌথবাহিনীজুয়াড়ি আটকঅভিযান

শেয়ার করুন: