মহিপালে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খাবার বিতরণ

ফেনীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহিপাল ফ্লাইওভার নিচেসহ শহরের বিভিন্ন স্পটে প্রায় এক হাজার অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার(১৯ আগস্ট) দুপুরে মহিপালে খাবার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দোলন ও পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু,জেলা স্বেচ্ছাসেবক দলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুর রহমান স্বপন সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী। খাবার বিতরণের পূর্বে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ প্রয়াত দলীয় নেতা-কর্মীদের রুহের মাগফেরাত, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন দেলোয়ার হোসেন দোলন। এদিকে ফেনী শহীদ মিনারের সামনে, ফেনী প্রেসক্লাবের সামনে, ফেনী সরকারি কলেজ গেইটের সামনে ও সদর হাসপাতাল মোড় এলাকায় প্রায় এক হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
ভোরের আকাশ/ এনউব