কাপাসিয়ায় ক্ষুদ্রঋণ কার্যক্রমে গতিশীলতার কর্মশালা

গাজীপুরের কাপাসিয়ায় "উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কাপাসিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের উপর সম্যক ধারণা প্রদান করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রুহুল আমিন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এ টি এম তৌহিদুজ্জামান।
উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মো. রেহান উদ্দিনের পরিচালনায় কর্মশালায় ইউনিয়ন পর্যায়ের গঠিত দলনেতা, জনপ্রতিনিধি, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, সাংবাদিক, ইমাম, ফিল্ড সুপারভাইজার সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।
এসময় কর্মশালায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) রবিউল ইসলাম, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, অবসরপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা খালেদ সাইফুল্লাহ, ফিল্ড সুপারভাইজার আবুল হোসেন, হালিম খাতুন প্রমুখ।
ভোরের আকাশ/আজাসা