শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুরের অভিযোগ

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২ জুলাই ২০২৬, ৬:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জামালপুরের বকশীগঞ্জে ডিজিটাল প্রিন্টার্সে ভাঙচুরের অভিযোগ উঠেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলনের বিরুদ্ধে।

ভাঙচুরের প্রতিবাদে বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে পৌর শহরের উপজেলা রোডে অবস্থিত বকশীগঞ্জ ডিজিটাল প্রিন্টার্সে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী সুমন রেজা।

সংবাদ সম্মেলনে সুমন মিয়া বলেন, বুধবার রাত ১২ টার দিকে আমি আমার ডিজিটাল প্রিন্টার্সে মেরুরচর ইউনিয়নের তাঁতী দলের নেতার অর্ডার করা একটি ব্যানারের কাজ করছিলাম। এমন সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশিকুর রহমান তুলন আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসেন এবং মেরুরচর ইউনিয়ন তাঁতী দলের নেতা ছামিউল হক সানীর ব্যানার বানানো নিষেধ করেন।

আরও পড়ুন

কুড়িগ্রামে দুর্নীতি প্রতিরোধে যৌথভাবে কাজ করার অঙ্গীকার

আমি কারণ জানতে চাইলে আশিকুর রহমান তুলন আমার ওপর ক্ষিপ্ত হয়ে চেয়ার, টেবিল, দরজার গ্লাস, একটি কম্পিউটার মনিটর ও আসবাবপত্র ভাঙচুর করেন। একই সঙ্গে আমাকে হত্যার হুমকি প্রদান করে চলে যান। 

আমি এই কার্যক্রমে শঙ্কিতবোধ করছি। আমি প্রশাসনের কাছে আমার নিরাপত্তা দাবি করছি।  তাই ভাঙচুরের প্রতিবাদে তুলনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপির হস্তক্ষেপ কামনা করছি।

ভোরের আকাশ/ র.ই

আশিকুর রহমান

শেয়ার করুন: