শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: মাহবুবের রহমান শামীম

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৩ আগস্ট ২০২৬, ৫:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সমাজের প্রতিটি মানুষের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।

তিনি বলেছেন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করতে হবে। সর্বজনীন স্বাস্থ্যসেবা বাস্তবায়নে তারেক রহমান হেলথ কার্ড চালু ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দক্ষ স্বেচ্ছাসেবক, চিকিৎসা প্রতিষ্ঠান ও প্রশিক্ষিত জনবল সহযোগিতা করবে।

রোববার (২ আগস্ট) দুপুরে বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গ্রামীণফোনের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে মাহবুবের রহমান শামীম বলেন, অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসের কারণে বাঁশখালীর অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বহু পরিবার ঘরবাড়ি, কৃষিজমি ও জীবিকার উৎস হারিয়ে দুর্ভোগে পড়েছে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষ করে যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকেরা ঝুঁকি নিয়ে দুর্গম এলাকায় পৌঁছে মানুষের কাছে খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছে দিয়েছেন।

তিনি আরও বলেন, শুধু বাঁশখালী নয়, সাতকানিয়া, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের চকরিয়াসহ বিভিন্ন দুর্যোগপ্রবণ এলাকাতেও রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

মাহবুবের রহমান শামীম বলেন, বন্যার পানি কমে গেলেও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সবচেয়ে বড় প্রয়োজন পুনর্বাসন কার্যক্রম। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে তিনি রেড ক্রিসেন্টের স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পরিচালিত জরুরি ভ্রাম্যমাণ চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন।

আরও পড়ুন

খুলনায় মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় বোর্ড সদস্য ডা. সারওয়ার আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা এবং গ্রামীণফোন বাংলাদেশের কর্মকর্তা সানজানা নূর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, দক্ষিণ জেলা বিএনপির সদস্য কামরুল ইসলাম হোসাইনী, জেমিসন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ভাইস চেয়ারম্যান মো. আছিফ চৌধুরী, সদস্য মো. জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর আলম বাবর, রায়হানুল আনোয়ার রাহী, ইউনিট লেভেল অফিসার জিয়াউল হক জিয়াসহ রেড ক্রিসেন্টের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকেরা।

ভোরের আকাশ/এনউব

বন্যা

শেয়ার করুন: