শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

খুলনায় মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ৩ আগস্ট ২০২৬, ৫:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা সোমবার (৩ আগষ্ট) খুলনা খালিশপুর সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি, সহপাঠীদের উদ্বুদ্ধকরণ এবং সুস্থ সংস্করণে যুক্ত থাকার মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে। মাদকের ভয়াবহতা এবং অতিরিক্ত মোবাইল বা ইন্টারনেটের আসক্তি থেকে নিজেকে মুক্ত রাখা প্রয়োজন।

সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা ইসলামি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো: মিজানুর রহমান মিজি। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা আঞ্চলের উপপরিচালক মো. কামরুজ্জামান, সমাজসেবক এস এম নাছিম উদ্দীন, সাবেক জেলা শিক্ষা অফিসার এ কে এস গোলাম আযম, মাসাসের নির্বাহী পরিচালক শামীমা সুলতানা শিলু, জেজেএস’র সিনিয়র ডিরেক্টর প্রোগ্রাম এম এম চিশতী প্রমুখ বক্তৃতা করেন। 

স্বাগত বক্তৃতা করেন সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. মাঈনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আয়োজক কমিটির আহবায়ক এ্যাড. শেখ অলিউল ইসলাম। সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সহযোগিতায় খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

আরও পড়ুন

ময়মনসিংহে দিনকাল প্রতিনিধি ফোরামের বৈঠক

অনুষ্ঠানে বেকার যুবকদের কর্মসংস্থান ব্যবস্থায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ সমাজসেবক শেখ আলমগীরকে সম্মাননা স্মারক ও শেখ মোয়াজ্জেম হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

ভোরের আকাশ/রই 

এস এম নাছিম উদ্দীন

শেয়ার করুন: