শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাজিরপুরে অবৈধভাবে বালু উত্তোলন: তিনজনকে ছয় মাসের জেল

নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ : ২২ মে ২০২৫, ৬:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নাজিরপুরে অবৈধভাবে বালু উত্তোলন: তিনজনকে ছয় মাসের জেল
নাজিরপুরে অবৈধভাবে বালু উত্তোলন: তিনজনকে ছয় মাসের জেল

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মধুমতি ও তালেশ্বর নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ভ্রাম্যমান আদালত 
অভিযান চালিয়ে তিনজনকে জেল দিয়েছে।

বুধবার (২১ মে) বিকালে উপজেলার ১নং মাটিভাঙ্গা ইউনিয়নের মাটিভাঙ্গার চর ও মালিখালির চর নামক মধুমতি ও তালেরশ্বর নদীতে এই অভিযান চালানো হয়।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বী এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মধুমতি ও তালেশ্বর নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিপণনের অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তিনটি মামলায় তিনজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযুক্তরা হলেন কাউখালী উপজেলার বাঁশুরিয়া গ্রামের জাহাঙ্গীর ফরাজীর ছেলে মো. হোসাইন ফরাজী (৪০), কাউখালী উপজেলার উজিয়ালখান গ্রামের মো. শাজাহান শেখ এর ছেলে মো. সুমন শেখ (৩৯) ও নাজিরপুর উপজেলার সাচিয়া গ্রামের মো. আকরাম শেখের ছেলে মো. জাবের শেখ (২৭)।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বী সাংবাদিকদের বলেন, যারা বালু মহল ইজারা নেয় তাদের একটি নির্দিষ্ট সীমানা বা এলাকা নির্ধারণ করা থাকে। কিন্তু আমাদের নাজিরপুর উপজেলার বালুমহলের বা বালু উত্তোলনের সীমানা ছিল ২৪.২১ একর। এই তিনজন ব্যক্তি আমাদের সীমানার বাইরে গিয়ে বালু এবং ৪ ( ঘ ) আবাসিক এলাকা হইতে সর্বনিম্ন ১ (এক) কিলোমিটার সীমানার মধ্যে বালু উত্তোলন করার অপরাধে আমরা এই  তিনজন ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
 

এছাড়া উপস্থিত সবাইকে পরিবেশ সংরক্ষণে সরকারি নির্দেশনা মেনে চলতে উদ্বুদ্ধ করেন। তা ছাড়া নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ, মৎস্য ও জলজ প্রাণী তথা জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের স্বার্থে নাজিরপুর উপজেলার আওতাভুক্ত মধুমতি ও তালেশ্বর নদীতে নিয়মিত অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান।

ভোরের আকাশ/জাআ

পিরোজপুর

শেয়ার করুন: