শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় পুকুরে গোসলে নেমে প্রাণ গেল স্কুল ছাত্রের

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১১ জুন ২০২৫, ৫:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে সাহাদাত হোসেন (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

বুধবার (১১ জুন) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা ঘটে।

মৃত সাহাদাত পৌর শহরের গোরস্থান পাড়া এলাকার মাসুদ হোসেনের ছেলে এবং গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলা পরিষদের পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করার সময় নিখোঁজ হয় সাহাদাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল অভিযান চালিয়ে পুকুরের পানি থেকে তার মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মাসুদ রানা জানান, খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করা হয়

ভোরের আকাশ/এসএইচ

স্কুল ছাত্রগাইবান্ধামৃত্যু

শেয়ার করুন: