শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বরিশালে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন

বরিশাল ব্যুরো

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ৪:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

‘সময়মত নিবন্ধন নিবো, সঠিকভাবে ভ্যাট দিব’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় বরিশালে ১০ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপিত হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বরিশাল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের উদ্যোগে নগরীর হোটেল গ্র্যান্ড পার্কের কনফারেন্স হলে ব্যবসায়ী সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট খুলনার যুগ্ম কমিশনার মোঃ শাহীনূর কবীর পাভেল প্রধান অতিথি ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় যুগ্ম কমিশনার বলেন, বাংলাদেশে ভ্যাট ব্যবস্থাপনাকে আধুনিক ও স্বচ্ছ করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বেশ কয়েকটি পদক্ষেপ হাতে নিয়েছে। ঘরে বসে অনলাইনে ভ্যাট নিবন্ধন, ই-রিটার্ন ও ই-পেমেন্ট প্রক্রিয়া অটোমেটেড হওয়ায় করদাতা এবং এনবিআর উভয়ের জন্যই সুবিধা হয়েছে। বিশেষ করে করদাতার সময় ও অর্থের সাশ্রয় হয়েছে। করদাতার স্বেচ্ছায় ভ্যাট প্রদান, কর ফাঁকি কমানো ও রাজস্ব আদায় বৃদ্ধিকরণে এসব উদ্যোগ গ্রহণ করা হয়।

নাগরিক সমাজকে ভ্যাট প্রদানে আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সরকারকে অর্থের যোগান দিতে সবাইকে নিয়মিত ভ্যাট ও ট্যাক্স জমা দিতে হবে। ভ্যাট কোন বোঝা নয়, এটি জনগণের কল্যাণেই ব্যয় হয়। ভ্যাট প্রদানের ফলে প্রাপ্ত সুবিধাগুলো প্রচার করলে তরুণ প্রজন্ম ভ্যাট প্রদানে আগ্রহী হবে।

এ সময় তিনি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়তে রাজস্ব আয় বৃদ্ধি করে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেন। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ বরিশালের সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা সুদীপ্ত বিশ্বাসের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এবায়দুল হক চান ও পটুয়াখালী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার শরীফ ফারুক আহমেদ খান বিশেষ অতিথির বক্তৃতা করেন।

এ সময় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

বরিশালভ্যাট দিবস

শেয়ার করুন: