শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের মশক নিধন অভিযান

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং নগরবাসীর পাশে দাঁড়ানোর লক্ষ্যে খুলনায় মশক নিধন কার্যক্রম শুরু করেছে মহানগর স্বেচ্ছাসেবক দল। জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এমপির নির্দেশনায় রোববার (২৩ আগস্ট) বিকেল ৪টায় নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বিহারী কলোনি মোড় থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিরাজুর রহমান মিরাজের সভাপতিত্বে এবং সদস্যসচিব ইসতিয়াক আহমেদ ইস্তির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা।

উদ্বোধনী অনুষ্ঠানে শফিকুল আলম মনা বলেন, খুলনায় ডেঙ্গুর সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। এ সংকট মোকাবিলায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনসচেতনতা বাড়ানো এবং মশার প্রজননস্থল ধ্বংসে কাজ করতে হবে।

তিনি নগরবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা তৈরি করা জরুরি। নগরবাসীকে ডেঙ্গুর আক্রমণ থেকে সুরক্ষা দিতে রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকেও নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুধু একটি নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ না রেখে নগরীর প্রতিটি জনবসতিতে পরিচালনা করা প্রয়োজন। জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী। এ ছাড়া খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুনতাসির আল মামুন, যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা এবং বিভিন্ন থানা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে আসছে মার্কিন প্রতিনিধিদল

উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া, সদস্যসচিব রায়হান বিন কামাল, সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সৌরভ হাওলাদার, সদস্যসচিব মো. রাকিবুল হাসান রাকিব, খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেল্লাল হোসেন সুমন, দৌলতপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম সামদানী ও সদস্যসচিব আল আমিন সরদার রতনসহ মহানগর স্বেচ্ছাসেবক দলের পাঁচটি থানা কমিটির নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি নগরবাসীর মধ্যে সচেতনতা তৈরির কার্যক্রমও অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/সু.পা

ডেঙ্গু প্রতিরোধ

শেয়ার করুন: