শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় "পাখপাখালির মিলনমেলা" গ্রন্থের প্রকাশনা উৎসব

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি ও মুক্তিযুদ্ধের গবেষক কবি জয়দুল হোসেন রচিত “পাখপাখালির মিলনমেলা” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমি ও আদিল প্রকাশনির যৌথ আয়োজনে এই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে ও নুসরাত জাহান বুশরার পরিচালনায় অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে উপাধ্যক্ষ মো. মিজানুর রহমান শিশির, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খান সাদাত।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, কবি আল-মাহমুদ স্মৃতি পরিষদ ও গবেষণা কেন্দ্রের উপদেষ্টা এইচ.এম. আবুল বাশার, নারী নেত্রী ফজিলাতুন্নাহার, শিল্পী হৃদয় কামাল, রম্য লেখক পরিমল ভৌমিক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বইটির প্রকাশক গাজী তানভীর আহমেদ।

লেখক কবিতার মাধ্যমে পাখীদের জীবন কাহিনি তুলে এনেছেন বইটিতে। প্রকাশনা উৎসবে বক্তারা কবি জয়দুল হোসেন রচিত পাখপাখালির মিলিয়নমেলা গ্রন্থের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে বলেন, কবি জয়দুল হোসেন শুধু ব্রাহ্মণবাড়িয়ার সম্পদ নয়, তিনি দেশের সম্পদ। তিনি অর্ধশত বই রচনা করে বাংলা সাহিত্যের ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। তিনি যদি ঢাকায় বসবাস করতেন তাহলে  তিনি জাতীয় কবির স্বীকৃতি পেতেন। 

বক্তারা কবি জয়দুল হোসেনকে রাষ্ট্রীয়ভাবে পুরষ্কার দেয়ার দাবি জানান। বক্তারা বলেন, কবি জয়দুল হোসেন জেলা শহরে থাকায় সারাজীবন সকলের আড়ালেই থেকে গেলেন।

আরও পড়ুন

ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশনা উৎসবে নিজের অনুভূতি ব্যক্ত করেন বইটির লেখক কবি জয়দুল হোসেন। তিনি বইটির প্রকাশনা উৎসব করার জন্য সাহিত্য একাডেমীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানের শুরুতেই সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন অতিথিদের ফুল দিয়ে বরণ করেন।

ভোরের আকাশ/রই 

গাজী তানভীর আহমেদ

শেয়ার করুন: