শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে: এডভোকেট সিদ্দিক উল্লাহ

‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

‎বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া বলেছেন, দেশে একটি অপশক্তি নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। তবে এই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না। জনগণ বিএনপির পাশে আছে। কোনো রেড সিগনাল বা গ্রিন সিগনালে লাভ হবে না, জনগণের সিগনালে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে।
‎
‎বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে চরফ্যাশন উপজেলা সদর ফ্যাশন স্কয়ারে আয়োজিত চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প উদ্বোধনের পরে তিনি এসব কথা বলেন।
‎
‎তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছেন। এটি শুধু লিফলেট বিতরণ নয়, বরং কার্যকর কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর পদক্ষেপ।
‎
‎সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ৩১ দফা সংস্করণের মধ্যে চিকিৎসা সেবাও একটি। তাই মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি। এতে চরফ্যাশনে ১০ হাজার রোগীকে সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ সহ চশমা দেওয়া হবে। জনগণ যদি এ ধরনের কল্যাণমূলক উদ্যোগে বিএনপির উপস্থিতি অনুভব করে, তবে তারা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবেন।
‎
‎এ সময় চরফ্যাশন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎
‎পরে এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া চরফ্যাশন বেতুয়া রোডের বিভিন্নস্থানে লিফলেট বিতরণ শেষে আসলামপুর ইউনিয়নের বদ্দারহাট, ওমরপুর ইউনিয়নের ভূঁইয়ার হাট, নজরুল নগর ইউনিয়নের সরদার বাজারে গণসংযোগ করেন।

ভোরের আকাশ/জাআ

তারেক রহমানবিএনপিচরফ্যাশন

শেয়ার করুন: