শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-আ.লীগ সংঘর্ষে আহত ১০

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাঙ্গরা বাজারে সরকারি জায়গায় দোকান নির্মাণকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আধাঘণ্টাব্যাপী সংঘর্ষে চেয়ারম্যান, রাজনৈতিক নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে উত্তেজিত জনতা আওয়ামী লীগ সমর্থিত জিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি (৫২) ও তার স্বজনদের ঘেরাও করে রাখে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরে বিএনপি সমর্থকদের মামলার ভিত্তিতে চেয়ারম্যান রবি, তার ছোট ভাই রুবেল মিয়া (৩৮) ও মামাতো ভাই পলাশ মিয়াকে (৩৬) গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য ও ইউপি চেয়ারম্যান রবিউল আউয়াল রবি এবং তার ভাই যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামের নেতৃত্বে একটি পক্ষ বাঙ্গরা বাজারের সরকারি জায়গায় দোকান নির্মাণ শুরু করতে গেলে বাজার কমিটির সভাপতি ও ইউনিয়ন যুবদল সভাপতি শামীম মিয়া এবং কমিটির সেক্রেটারি মিজানুর রহমান মজনুসহ স্থানীয় ব্যবসায়ীরা বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে মুহূর্তেই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। প্রায় আধাঘণ্টা সংঘর্ষে চেয়ারম্যান রবি, তার ভাই যুবলীগ নেতা শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবদল সভাপতি শামীম মিয়া, তার ছেলে শান্ত, বাজার কমিটির সেক্রেটারি আতিক, বিএনপি নেতা মজনুসহ অন্তত ১০ জন আহত হন।

সংঘর্ষে যুবলীগ নেতা শফিকুল ইসলাম গুরুতর আহত হন। একপর্যায়ে স্থানীয় লোকজন চেয়ারম্যান ও তার স্বজনদের আটকে রেখে উত্তেজনা সৃষ্টি করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ভোরের আকাশকে জানান, বাজারে সরকারি জায়গায় দোকান নির্মাণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  ইউনিয়ন যুবদল সভাপতি শামীম মিয়ার দায়ের করা মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। ঘটনাস্থল থেকে চেয়ারম্যানসহ ৩ জনকে উদ্ধার করে পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

ভোরের আকাশ/আ.র

সংঘর্ষে আহত ১০

শেয়ার করুন: