শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরে এসএসসি পরীক্ষায় গণিতে ফেল করে আত্মহত্যা

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ৩:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পিরোজপুরের নেছারাবাদে এসএসসি পরীক্ষায় গণিত বিষয়ে ফেল করে গলায় ফাঁস লাগিয়ে সুমাইয়া (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।  

শুক্রবার (১১ জুলাই) দুপুরে উপজেলার আরামকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে।  পুলিশ খবর পেয়ে নেছারাবাদ হাসপাতাল থেকে লাশটি থানায় নিয়ে গেছে।

সুমাইয়া আরামকাঠি গ্রামের মোঃ কবির হোসেনের মেয়ে।  তার পিতা গ্রামে একটি খাবার হোটেলের ব্যবসা করে।  সুমাইয়া তার বাবার একমাত্র সন্তান হওয়ায় মেয়েকে হারিয়ে পিতা মাতা উভয় শোকে স্তব্ধ হয়ে গেছেন।

সুমাইয়া এ বছর নেছারাবাদ উপজেলার আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয় থেকে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।  গতকাল এসএসসি সম্মানের পরীক্ষার ফল প্রকাশিত হলে সুমাইয়া গণিত বিষয়ে অকৃতকার্য হয়।

সুমাইয়ার আপন চাচা মোঃ সাইফুল ইসলাম বলেন, ঘটনার দিন দুপুরে তার বাবা জুমার নামাজ পড়তে যায়।  তার মা নাসিমা বেগম বাড়ীর পাশে নিজেদের দোকানে কাজ করছিল।  কিছু সময় পর তার মা বাসায় গিয়ে দেখে দরজা লাগানো।  দরজার ফাঁক দিয়ে দেখেন তার মেয়ে ঘরের মধ্য ঝুলে আছে। ডাক চিৎকার দিলে সবাই ছুটে এসে সুমাইয়ার অচেতন দেহ নেছারাবাদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সুমাইয়ার মা নাসিমা বেগম বলেন, সুমাইয়া ছাড়া আমাদের কোন সন্তান নেই।  সে এসএসসি পরীক্ষায় এক পেপারে ফেল করে মন খারাপ করে ঘরে চুপ ছিল।  আমি সহ তার বাবা ওকে অনেক বুজিয়ে মনবল শক্ত করার চেষ্টা করেছি।  পরীক্ষায় ফেল করে শুক্রবার ঘরের মধ্যে আমার স্বামীর গামছা গলায় পেচিয়ে আত্মহত্যা করেছে।

সুমাইয়ার বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন বলেন, মেয়েটি খুবই ভদ্র ছিল। র্দুভাগ্যবশত এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়ে আবেগে আত্মহত্যা করেছে।

নেছারাবাদ থানার অফিসার ইন চার্জ মো: বনি আমীন দৈনিক ভোরের আকাশ কে জানান, শুনেছি পরীক্ষায় ফেল করে আত্মহত্যা করেছে।  এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।  লাশ পোস্টমর্টেমের জন্য ব্যবস্থা চলছে।

ভোরের আকাশ/জাআ

এসএসসিপিরোজপুরআত্মহত্যা

শেয়ার করুন: