শিরোনাম
বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের ওপর নজর রাখছে ভারতশ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদেরপুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার১০০ কিলোমিটারে ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নয়সংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকেবাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলনের ওপর নজর রাখছে ভারতশ্রমিকদের কাজে ফেরার আহ্বান পোশাকশিল্প মালিকদেরপুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২ হাজার১০০ কিলোমিটারে ১৫ বছরের মধ্যে নতুন বিমানবন্দর নয়সংবিধানে শিক্ষা-চিকিৎসাকে মৌলিক অধিকার করার প্রস্তাবনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রদর্শনী স্থগিতউদয়ন স্কুলে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভসরানো হলো এসআরবি প্রধানকে

বাউফলে শ্রবণপ্রতিবন্ধী শিশুর পাশে ইউএনও

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ৮:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বাউফলে শ্রবণপ্রতিবন্ধী শিশুর পাশে ইউএনও
বাউফলে শ্রবণপ্রতিবন্ধী শিশুর পাশে ইউএনও

পটুয়াখালীর বাউফলে শ্রবণপ্রতিবন্ধী চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মো. রমজানের চিকিৎসা ও শিক্ষাজীবন অব্যাহত রাখতে আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ। 

শিশুটির উন্নত চিকিৎসার জন্য তিনি ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন। মঙ্গলবার (৩ নভেম্বর) শিক্ষার্থীর পরিবারের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়।

রমজান উপজেলার ১০০ নম্বর জোতা আলিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার মা মাকসুদা। জন্মের পর থেকেই শ্রবণ সমস্যায় ভুগছে শিশুটি। চিকিৎসকের পরামর্শ ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার দুই কানে শ্রবণজনিত সমস্যা শনাক্ত হয়েছে। পরবর্তী সময়ে বিশেষজ্ঞ চিকিৎসক তাকে ডিজিটাল হিয়ারিং ডিভাইস ব্যবহারের পরামর্শ দেন।

তবে ডিভাইসটির আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা হওয়ায় আর্থিক সংকটের কারণে তা সংগ্রহ করতে পারছিল না পরিবারটি। এ পরিস্থিতিতে সন্তানের চিকিৎসা ও স্বাভাবিকভাবে পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বার্থে ইউএনওর কাছে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেন তার মা।

মায়ের আবেদনের বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ শিশুটির পাশে দাঁড়িয়ে ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ফিরোজ খান ও উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মো. গিয়াস।

সহায়তা পেয়ে শিক্ষার্থীর পরিবার উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পরিবারের আশা, প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা হলে ডিজিটাল হিয়ারিং ডিভাইস সংগ্রহের মাধ্যমে রমজানের শ্রবণ ও শেখার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে।

ভোরের আকাশ/রই

শেয়ার করুন: