শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সীতাকুণ্ডে প্রকল্প উপকারভোগীদের সাথে মতবিনিময় কর্মশালা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ৪:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সীতাকুণ্ডে আনন্দ ও সিপ এনজিওর আয়োজনে দিনব্যাপী সেবা প্রাপ্তিতে প্রকল্প উপকারভোগীদের সাথে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২০ নভেম্বর) বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম।

কর্মশালায় দিনব্যাপী প্রশিক্ষণে বিষমুক্ত কৃষিপণ্য উৎপাদন, মৎস্য চাষে উৎসাহ প্রদান, নার্সারির মাধ্যমে চারা উৎপাদন এবং চাষীরা সহজ ও সাবলীল ভাবে কিভাবে সরকারি দপ্তর হতে সেবা পেতে পারেন তৎবিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

তাছাড়া সরকারি বিভিন্ন দপ্তর থেকে সহজ শর্তে কিভাবে ঋন পাওয়া সম্ভব এ বিষয়ে আলোচনা হয়।সীতাকুণ্ড ট্রেনিং অফিসার মো. হাসানুজ্জামান এর সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ এম এ কুদ্দুছ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কল্লোর বড়ুয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাজ্জামেল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, ৪নং  মুরাদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নির্মল চন্দ্র দাস, ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. দিদারুল আলম, সাংবাদিক সঞ্জয় চৌধুরী এবং মাঠ পর্যায়ের বিভিন্ন উপকারভোগী চাষী ও সবজি ডিলাররা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আনন্দ ও সিপ মাঠ পর্যায়ে যথেষ্ঠ দক্ষতার সাথে পরিবার উন্নয়নের কাজ করে যাচ্ছে।তাদের এ কার্যক্রমকে আরো বেগবান করতে কৃষি উন্নয়নের কোন বিকল্প নেই।এ ধরণের কার্যক্রমের মাধ্যমে হতদরিদ্রের পাশে থাকায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।

ভোরের আকাশ/জাআ

চট্টগ্রামসীতাকুণ্ড

শেয়ার করুন: