মধুখালীতে গাঁজাসহ আটক এক

ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালীতে অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার এবং ১ জনকে আটক করে মধুখালী থানা পুলিশ।
বোরবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে এসআই আব্দুল হালিম সরদার ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কামারখালী এলাকায় তল্লাশি চালিয়ে গাঁজাসহ মো. ফরহাদ হোসেনকে (৩৫) আটক করা হয়। সে আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর এলাকার মোঃ ফায়েজ সিকদার এর ছেলে।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম নুরুজ্জামান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে সোমবার (১৫ সেপ্টেম্বর) ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ জিরো টলারেন্স থাকবে বলে জানান তিনি।
ভোরের আকাশ/মো.আ.