শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাসিরনগরে জেলের জালে ১৮ কেজির বিগহেড মাছ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ৬:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জেলেদের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের একটি বৃহদাকার বিগহেড মাছ।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার খাগালিয়া এলাকার মেঘনা ও তিতাসের মোহনায় জেলেদের জালে এ মাছটি ধরা পড়ে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে ৩৫০ টাকা কেজি দরে মাছটি স্থানীয় আড়তে বিক্রি হয়েছে।

আড়তদার রঞ্জিত দাস জানান, মঙ্গলবার গভীর রাতে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। সকালে বিগহেড মাছটি আড়তে নিয়ে আসা হয়। এরপর ৩৫০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করা হয়েছে।

তিনি বলেন, আগেরদিন এখানে ৮ কেজি ওজনের একটি চিতল মাছ ৮০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হাওরবেষ্টিত একটি উপজেলা। এই অঞ্চলে প্রচুর মাছ ধরা পড়ে। স্থানীয়দের চাহিদা মেটানোর পাশাপাশি অন্যান্য জেলাতেও মাছ ব্যবসায়ীরা এখান থেকে মাছ কিনে নিয়ে যায়।

ভোরের আকাশ/জাআ

জালব্রাহ্মণবাড়িয়াবিগহেড মাছ

শেয়ার করুন: