শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী নিরাপত্তায় ফেনীসহ ছয় উপজেলায় মোতায়েন থাকবে ১০২ প্লাটুন বিজিবি

ফেনী প্রতিনিধি

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কুমিল্লা সেক্টরের অধীনে ফেনীসহ ছয়টি জেলায় নির্বাচনী দায়িত্ব পালনে মোতায়েন করা হচ্ছে ১০২ প্লাটুন বিজিবি সদস্য।

সোমবার সকালে ফেনীর দাগনভূঞায় জায়লস্করস্থ- ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

জানানো হয়, বিজিবি কুমিল্লা সেক্টরের আওতায় ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী ও লক্ষীপুর জেলার ৫৩টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। এর মধ্যে ফেনী জেলার সীমান্তবর্তী ৩টি উপজেলায় বিজিবি এককভাবে (সেনাবাহিনী ব্যতীত) এবং বাকি ৪১টি উপজেলায় সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে ‘মোবাইল স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে কাজ করবে। আগামী ৩১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে বিজিবি সদস্যরা নির্ধারিত জেলাগুলোতে মোতায়েন সম্পন্ন করবেন।

নির্বাচনকালীন সময়ে অভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি সীমান্ত সুরক্ষা জোরদার করা হয়েছে। প্রায় ৩২৭ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবি’র ৬১টি বিওপি এবং অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে অস্ত্র, মাদক ও অবৈধ অনুপ্রবেশ রোধে আভিযানিক কার্যক্রম চলমান রয়েছে। বিজিবি অধিনায়ক বলেন, কোনো অপশক্তি যেন সীমান্ত পেরিয়ে দেশের অভ্যন্তরে প্রবেশ করে নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে না পারে, সেজন্য আমরা বদ্ধপরিকর।

প্রেস ব্রিফিংয়ে আরো উল্লেখ করা হয়, গত ১ নভেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত কুমিল্লা সেক্টরে প্রায় ৯৮ কোটি ৪৬ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ করা হয়েছে। এসময় দায়ের করা হয়েছে ১ হাজার ৮’শ এর বেশি মামলা এবং গ্রেপ্তার করা হয়েছে ৩৮ জনকে।

শেষে বিজিবি অধিনায়ক একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীসহ সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।

 

ভোরের আকাশ/এনএস

বিজিবিনির্বাচন

শেয়ার করুন: